লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর - The News Lion

লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর





প্রথম কলকাতা ডেস্ক ;  শনিবার রাত ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বীজপুর   থানার অন্তর্গত কাঁপা এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত যুবকের নাম তাপস পাল। সে কাঁপা পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে মারা যায় ওই যুবক।



খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। তড়িঘড়ি যুবকের দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতাল। ঘটনাস্থল থেকে লরি ফেলে পালিয়ে যায় গাড়ির চালক। লরি  আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.