থানায় থানায় পুলিশকর্মীদের সংবর্ধনা, পুলিশ দিবস পালিত হলো রাজ্যে - The News Lion

থানায় থানায় পুলিশকর্মীদের সংবর্ধনা, পুলিশ দিবস পালিত হলো রাজ্যে





দি নিউজ লায়ন ;  করোনা  আবহের মধ্যে  নিজেদের জীবন বিপন্ন করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পুলিশকর্মীরা  মহামারীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ গিয়েছে পুলিশকর্মীদের। তবুও তাঁরা লড়াইয়ের ময়দান ছেড়ে পিছিয়ে আসেন নি। পুলিশের অবদানকে সম্মান জানাতে জেলার প্রতিটি থানায় পালিত হল পুলিশ দিবস।



মঙ্গলবার বীরভূম জেলা পুলিশ লাইনে পালিত হল পুলিশ দিবস। এদিনের অনুষ্ঠানে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। করোনা জয় করে আসা কুড়ি জন পুলিশ কর্মী প্লাজমা দান করেন । বীরভূম জেলার মহিলা পুলিশ কর্মীদের জন্য বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা বাসু একটি নির্মলযান উদ্বোধন করেন। ১০০ টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে বীরভূম জেলা পুলিশ মোবাইল মালিকের হাতে তুলে দেয়।


পুলিশ দিবস উপলক্ষে বারুইপুর পুলিশ জেলার  কর্মীদের জন্য ওয়েলথনেসসেন্টার চালু করার কথা ঘোষনা করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। এরজন্য নিয়োগ করা হয়েছে একজন মনোবিদের। নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পুরসভা, বারুইপুর পুরসভা ও জয়নগর পুরসভার বয়স্ক মানুষদের জন্য সাথী প্রকল্প চালু করা হল। একটি নাম্বারে ফোন করলেই তারা প্রয়োজনীয় সাহায্য পাবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



এদিনের অনুষ্ঠানে কোভিড আক্রান্ত পুলিশ কর্মীদের সন্মান জানানো হয়। সন্মান জানানো হয় শিক্ষক ও চিকিৎসকদেরকেও।  রানাঘাট, শান্তিপুর থানা সহ বিভিন্ন থানা  তে পুলিশ দিবস পালিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকালে রানাঘাট পৌর সভা থেকে  থানা তে এসে পুলিশকে শুভেচ্ছা জানানো হয় উপস্থিত হয়েপৌর প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ কাউন্সিলরা ফুলের স্তবক, মিষ্টি ও কাপ তুলে দেনl



শান্তিপুর থানায়   বিশিষ্ট ব্যক্তি সহ নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানান।  শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস কেক কেটে  পুলিশ দিবস পালন করে। এছাড়াও থানাতে আসা মানুষজন কে শান্তিপুর থানার পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়।



মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা ভবনে যথাযথ ভাবে পালিত হল পুলিশ দিবস।এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল  ক্যানিং এসডিওপি দেবীদয়াল কুন্ডু,সিআই দুর্গাপ্রসাদ মজুমদার, আইসি অমিত কুমার হাতি,মহিলা থানার ওসি মুনমুন চৌধূরী সহ  প্রায় ৩১৪ জন থানার পুলিশ কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয় পুলিশ দিবস উপলক্ষে।



অনুষ্ঠানে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ছিলেন ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করার জন্য।কিন্তু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে পুলিশ দিবস পালন করা যায়নি।ফলে তার বদলে এই ৮ সেপ্টেম্বর যথাযথ ভাবে পালন করা হল পুলিশ দিবস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.