২৫ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার
দি নিউজ লায়ন ; ২৫ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ । উদ্ধার হয়েছে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার । এই ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে মধুঘাট এলাকা থেকেই ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ধৃতদের ৪ দিনের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাবর সেখ(২১), রুবেল সেখ(২১)। এদের বাড়ি কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। ওই দুই মাদক কারবারি এদিন কালিয়াচক থেকে মধুঘাট এলাকায় এসেছিল ব্রাউন সুগার গুলি সংগ্রহ করতে।
সেই খবর গোপন সূত্রে জানতে পারে পুলিশ। এরপর ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতেরা এই মাদকদ্রব্য গুলি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment