গ্রেফতার রিয়া চক্রবর্তী
সুশান্ত ইস্যুতে মাদক কাণ্ডে দুইদিন জেরার পর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।। রোববার থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে। কিছুক্ষণ জেরার পরই আজ দুপুরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি।
সুশান্তের মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে, আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।মাদককাণ্ড নিয়ে রোববার থেকে রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। বার বার প্রশ্নের মুখে পড়ে সোমবার এনসিবির সামনে রিয়া জানান, ‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’ তারপরেও এদিন ফের রিয়াকে জেরার জন্য এনসিবির সদর দপ্তরে ডাকা হয়। দুপুরের দিকে সেখানেই গ্রেপ্তার করা হয় তাকে।
জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী ইতিমধ্যেই স্বীকার করেছেন যে তিনি গাঁজা ও অন্যান্য ড্রাগ নিয়েছিলেন। শুধু তাই নয়, সুশান্তের কোনও এক ছবির সেটে ড্রাগ নেওয়া হয়েছি বলে জানিয়েছেন রিয়া। প্রায় ২৫ জন বলিউড তারকার নাম করেছেন রিয়া এবং সৌভিক। আগামী ১০-১২ দিনের মধ্যে বলিউডের এই তারকা দের তলব করবে এনসিবি। তা নিয়ে গত সপ্তাহে দফায় দফায় জেরার পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুশান্তের হাউজ হেল্প দীপেশও। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রয়েছেন তারা। বাকিদের সঙ্গে তাঁকে আদালতে তোলা হবে। ৯ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন তাঁরা।
Post a Comment