হারিয়ে যাওয়া নাবালিকা উদ্ধার - The News Lion

হারিয়ে যাওয়া নাবালিকা উদ্ধার





দি নিউজ লায়ন ;   হারিয়ে যাওয়া নাবালিকা মেয়েকে ফিরে পেলো পরিবার। নাম ফতেমা খাতুন বয়স ১৫। বাবা এরাজুল হক। বাড়ি হাবড়ার  পৃথিবা পঞ্চায়েতের মারাকপুর এলাকায় l গত ২৮ আগষ্ট  তারিখে বাবা এরাজুল হক হাবড়া থানায় তার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার  ডায়েরি করেনl এরপরেই তদন্তে নামে পুলিশl তার ভিত্তিতে হাবরা থানা তৎপর হয়ে খোঁজ  শুরু করে


গতকাল বুধবার সাউথ ক্যানিং এলাকায় ফতেমা খাতুনকে বিনা কারণে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় থানায়l ক্যানিং থানা যোগাযোগ করে হাবরা থানায়



পুলিশ জানতে পারে মেয়েটি পথ ভুলে অন্যত্র চলে যায়l মেয়েটিকে হাবরা থানা উদ্ধার করে l আজ হাবরা থানা থেকে মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই রকম ভূমিকায় খুশী নাবালিকার পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.