কার সাথে নতুন জুটি বাঁধছেন নুসরাত
সায়ন্তন ঘোষালের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘স্বস্তিক সংকেত’ এই ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত জাহান। আর তার সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন গৌরব চক্রবর্তী।দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে এই ছবির কাহিনির পুনর্নির্মাণ, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন সৌগত বসু। এ মাসের শেষেই শুটিং করতে লন্ডন পাড়ি দেবে ছবির টিম।
১৯৪২-৪৩ সালের প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলারের রণকৌশলে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা, যার মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারও। এক বিজ্ঞানীর আবিষ্কৃত ভাইরাসের অপব্যবহার শুরু করে নাৎসি বাহিনী, যা বুঝতে পেরে সেই বিজ্ঞানী ভাইরাসটি ছড়িয়ে দেয় কিছু নাৎসি সৈন্যের মধ্যে।
একই সঙ্গে লুকিয়ে ফেলে তার অ্যান্টিডোটের ফর্মুলাটিও। কাট টু, বর্তমান সময়। ক্রিপ্টোগ্রাফার রুদ্রাণীর ডিকোড করা ফর্মুলার অপপ্রয়োগ শুরু হয় ইউরোপের ইমিগ্র্যান্টদের উপরে। রুদ্রাণী আর প্রিয়ম তার অ্যান্টিডোটের ফর্মুলা কী ভাবে খুঁজে বার করবে, সেই অনুসন্ধান কী ভাবে তাদের নিয়ে যাবে অতীতে, তাই নিয়েই দানা বাঁধবে থ্রিলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ও বর্তমান সময়কে মিলিয়ে দেওয়া হচ্ছে ছবির গল্পে। হিটলার-নেতাজি সাক্ষাৎ, নিও-নাৎসি মুভমেন্ট ও ইউরোপে অভিবাসী সমস্যা, এক ধরনের নভেল ভাইরাস ও তার অ্যান্টিডোটের ফর্মুলা আবিষ্কার— স্ক্রিপ্টে মজুত নানা উপাদান।
এ
Post a Comment