বীরভূমে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ
দি নিউজ লায়ন ; বীরভূমে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে । বিজেপি নেতা দামোদর পালের অভিযোগ গত দেড় বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকে তাকে তৃণমূলের লোকজন হুমকি দিচ্ছিল। রবিবার মধ্যরাতে আচমকা তার বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় তার বাড়িতে থাকা ট্রাক্টর, মোটরবাইক, সহ বেশ কিছু আসবাবপএ।
যদিও সিউড়ি 2 নং ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দামোদর পালের বাড়িতে হামলা করেছে বিজেপির আরেক গোষ্ঠীর লোকজন। গ্রামে একটি গাছ কাটাকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল তার ফলেই গতকাল রাতেই হামলা হয়েছে।
এদিকে কঙ্কালীতলায় এলাকা দখলকে কেন্দ্র করে সোমাবার সকাল থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায়। শুরু হয় ব্যাপক বোমাবাজি। দুপক্ষই একে অপরকে লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ করে।যদিও কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন জানায়, এই হামলার মধ্যে তৃণমূল কংগ্রেস কোথাও জড়িত নয়।

Post a Comment