রাজ্যজুড়ে চলছে কড়া লকডাউন - The News Lion

রাজ্যজুড়ে চলছে কড়া লকডাউন





দি নিউজ লায়ন ;  আজ সোমবার ৭ সেপ্টেম্বর রাজ্যে চলতি মাসের প্রথম সার্বিক লকডাউন। কলকাতা হাওড়া সহ রাজ্যের প্রতিটি জেলাতে  সকাল থেকেই লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রয়েছে। লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে।



লকডাউন অমান্য করলে বা অপ্রয়োজনে রাস্তায় বেরোলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সকাল থেকেই  রাস্তাঘাট জনশূন্য। গাড়ি চলছে না। দোকানপাট বাজার বন্ধ রয়েছে।  শুনশান চারিদিক। হাওড়া ব্রিজে এদিন সকালেও নাকা চেকিং করে পুলিশ। কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.