কেন ইমরানের সঙ্গে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বর্য
ইমরানের সঙ্গে ছবির প্রস্তাব একবার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই। বলিউডে সিরিয়াল কিসার নামে পরিচিত অভিনেতা ইমরাম হাশমি। এক সময়ে পর পর ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। ইমরান মানেই সেই ছবিতে বোল্ড দৃশ্য। আর এই ইমরান হাশমির নাম শুনেই জ্বলে উঠেছিলেন ঐশ্বর্য। এর পিছনে ছিল একটি বিশেষ কারণ।
ইমরানের সঙ্গে নাকি ঐশ্বর্যের সম্পর্ক তখন একদমই ভালো ছিল না। এর পিছনেও রয়েছে আর ও একটি ঘটনা। করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণ-এ ক্যুইজের র্যাপিড ফায়ার রাউন্ডে তিনি ঐশ্বর্যকে প্লাস্টিক সুন্দরী হিসেবে মনে করেন বলে জানিয়েছিলেন। ব্যাস এখান থেকেই সমস্যার সূত্রপাত। ইমরানের এমন মন্তব্য শুনে বেজায় চটেছিলেন অ্যাশ। আর তাই ইমরান রয়েছেন জেনে সেই ছবি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সেই মন্তব্য বহুদিন মনে রেখেছিলেন তিনি।
Post a Comment