তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনায, মৃত পুণ্যার্থী - The News Lion

তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনায, মৃত পুণ্যার্থী




দি নিউজ লায়ন ;   তারাপীঠ থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির পেছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম উত্তম কুমার দাস (৫০) বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ৬ নং জাতীয় সড়কে পাঁচলার ধামসিয়ার কাছে। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটিকে তদন্তে পাঠিয়েছে।



জানা গেছে শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে আর্যুন একটি গাড়ি ভাড়া করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার মন্দিরে পুজো দেওয়ার পর রবিবার সন্ধ্যে নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় সূত্রে খবর রবিবার রাত ২ টো নাগাদ প্রাইভেট গাড়িটি ধামসিয়ার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সময় একটি ট্রাক পিছন দিক থেকে এসে ধাক্কা মারলে প্রাইভেট গাড়ির ৫ আরোহী আহত হয়।



 দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উত্তম কুমার দাস কে মৃত বলে ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.