বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩৭ জন - The News Lion

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩৭ জন




দি নিউজ লায়ন ;  করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।এই  নিয়ে করোনায় বাংলাদেশে  চার হাজার ৫১৬ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও দুই হাজার ২০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর নতুন করে  সুস্থ হয়েছেন তিন হাজার ২৯৮ জন।



 সোমবার বিকেলে বাংলাদেশের  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে  গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় দুই হাজার ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের পরই এখন বাংলাদেশ। 




করোনার উৎপত্তিস্থল চিনকে ছাড়িয়ে গিয়েছে  ভারত বাংলাদেশ  দুটি দেশই। বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ফ্রান্স ও কানাডাকে পেছনে ফেলে ১৪তম। আর এশিয়ার ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তুরস্ক ও সৌদিকে পেছনে ফেলে তৃতীয়। এর আগে রয়েছে ভারত ও ইরান। 





বাংলাদেশে  ১৬ লাখ ৪৪ হাজার ৪২৪ জনের করোনা পরীক্ষা করে এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জন। অন্যদিকে, বাংলাদেশে  করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.