হাইপারসনিক মিসাইলের অধিকারী হিসাবে বিশ্বের চতুর্থ স্থানে নাম লেখাল ভারত - The News Lion

হাইপারসনিক মিসাইলের অধিকারী হিসাবে বিশ্বের চতুর্থ স্থানে নাম লেখাল ভারত





 চিনের সঙ্গে সংঘাতের মাঝেই হাইপারসনি মিসাইল টেস্ট করল ভারত। এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সেই টেস্টিং হয়েছে। যাতে শব্দের থকে ৬ গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল।  সোমবার সকাল ১১ টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়।



  অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ হয়। এর আগে এই হাইপারসনিক মিসাইলের অধিকারী ছিল কেবল রাশিয়া, চিন ও আমেরিকা। সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত।     



 ডিআরডিও তৈরি করা হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর ভেইকল পরীক্ষা করা হয়। সরকারি সূত্রে দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যামজেট ইঞ্জিন সহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে। এদিন ডিআরডিও চিফ সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয়। সব প্যারামিটারই ছিল সঠিক।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.