আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের পান্ডা গ্রেফতার - The News Lion

আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের পান্ডা গ্রেফতার



দি নিউজ লায়ন ;   মোটরবাইক চুরি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি চোরাই মোটর বাইক। সোমবার গভীর রাতে মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রাম থেকে মোটরবাইক চোরাইচক্রের ওই পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী কর্তারা।



পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃতের নাম বাবুলাল সরকার, ওরফে বুলবুল। তার বাড়ি গাজোল থানার দৌলতপুর এলাকায়। এদিন গোপনসূত্রে পুলিশের কাছে খবর আছে বাবুলাল সরকার নামে ওই ব্যক্তি জলঙ্গা গ্রামের জনৈক ব্যক্তির কাছে চোরাই বাইক নিতে আসছে। এই খবর পাওয়ার পরেই ওই গ্রামে সাদা পোশাকের পুলিশ ফাঁদ পাতে।



এরপর ওই ব্যক্তিকে ধরে ফেলে সংশ্লিষ্ট থানার পুলিশ । ধৃতকে জেরা করতেই মোটর বাইক চুরি চক্রের বিভিন্ন তথ্য জানতে পারে তদন্তকারী পুলিশ কর্তারা। এরপর ধৃতকে সঙ্গে নিয়ে তার বাড়ি যায় পুলিশ। সেই বাড়ি থেকে উদ্ধার হয় চারটি চোরাই মোটর বাইক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.