দুটি কেউটে সাপ উদ্ধার
দি নিউজ লায়ন ; মাছ ধরার জন্য পাতা ঘুনিতে আটকে পড়া দুটি কেউটে সাপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। জানা গেছে শুক্রবার রাতে বাগনানের কামারদহ গ্রামে রূপনারায়ন নদী সংলগ্ন খালে মাছ ধরার জন্য ঘুনি পেটে ছিলেন স্থানীয় বাসিন্দা শম্ভু ঘোষ।
শনিবার সকালে তিনি ঘুনি তুলতে গিয়ে দেখেন তার মধ্যে আটকে আছে দুটি বিষধর কেউটে। পরে স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা শব্দটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

Post a Comment