বাউড়িয়ার বৈদ্যুতিক চুল্লি চালুর উদ্যোগ - The News Lion

বাউড়িয়ার বৈদ্যুতিক চুল্লি চালুর উদ্যোগ




দি নিউজ লায়ন ;   আগামী সোমবার উদ্বোধন হতে চলেছে বাউড়িয়ার বৈদ্যুতিক চুল্লি। পুরসভা সূত্রে খবর সোমবার বিকেলে চুল্লির উদ্বোধন করবেন দুই বিধায়ক ইদ্রিস আলী ও পুলক রায়।


সূত্রের খবর উলুবেড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের বাউড়িয়ার সিন্দুরিয়া মহলে হুগলি নদীর তীরে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে একটি বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ শুরু হয়।স্থানীয় সূত্রে খবর বছরখানেক আগে বৈদ্যুতিক চুল্লির কাজ শেষ হয়ে গেলেও এটিকে চালু করা যাচ্ছিল না।



এমনকি চুল্লিটি চালু না হওয়ায় সম্প্রতি চুল্লির সামনে খোলা জায়গায় মৃতদেহ দাহ করতে শুরু করেছিল মানুষ। আর এর পরেই পরিবেশ দূষণ ও দৃশ্য দূষণ নিয়ে সরব হয় পরিবেশ প্রেমীরা। তারপরেই এই চুল্লিতে চালুর সিদ্ধান্ত নেয় উলুবেড়িয়া পৌরসভা।



এই বিষয়ে উলুবেড়িয়া পৌরসভা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস জানান কিছু সমস্যার জন্য চুল্লিটি চালু করতে পারা যাচ্ছিল না যদিও সম্প্রতি সেই সমস্যা মিটে যায় এটি কে চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।




এদিকে চুল্লি চালু হওয়ার খবরে খুশি সাধারণ মানুষ। তাদের মতে শিবপুরে একটি বৈদ্যুতিক চুল্লি থাকলেও সেটি অনেক দূর হয়ে যাওয়ায় উলুবেড়িয়া ও তার আশেপাশের মানুষ খোলা জায়গায় মৃতদেহ দাহ করছিল। যদিও এখন চুল্লিটি চালু হয়ে যাওয়ায় সেই সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.