করোনা আক্রান্ত অভিনেতা আফতাব
বলিউডে ফের করোনার থাবা। এবার আক্রান্ত অভিনেতা আফতাব শিবদাসনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আফতাব এই খবর প্রকাশ্যে আনেন।
আফতাব লিখেছেন, “আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। কিছুদিন হলো আমার মধ্যে কিছু উপসর্গ দেখা যাচ্ছিল, যেমন শুকনো কাশি এবং সামান্য জ্বর। তারপরে আমি করোনা পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। বাড়িতে কোয়ারেন্টাইন করে আসতে বলা হয়েছে। “
আফতাবের সঙ্গে বিগত কয়েকদিনের সংস্পর্শে এসেছেন বেশ কয়েকজন। তাদের উদ্দেশ্যে অভিনেতা বলেছেন, “আমি অনুরোধ করছি বিগত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেন। আপনাদের শুভ কামনায় আমি শীঘ্রই সুস্থ হয়ে উঠব এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবো।”

Post a Comment