বড়োসড়ো বাইক পাচারকারী এবার ধরা পড়লো পুলিশের জালে - The News Lion

বড়োসড়ো বাইক পাচারকারী এবার ধরা পড়লো পুলিশের জালে





দি নিউজ লায়ন ;  বড়োসড়ো বাইক পাচারকারী এবার ধরা পড়লো  মিনাখাঁ  পুলিশের জালে। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমা মিনাখা থানার কুমার জোল গ্রামের ঘটনা। অভিযোগ,  পাচারকারী আজহার তরফদার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে বাড়িতে মজুদ করতো, সেগুলো চোরাই দামে বিক্রি করত।  




মিনাখা থানা সহ বিভিন্ন থানায় চোরাই বাইক চুরি হওয়ার ঘটনা অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি বাসন্তী হাইওয়েতে বাইক চুরি যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে,তার পর  বসিরহাট জেলা পুলিশের কাছে খবর আসে বাইক কারবারীর মূল পান্ডা আজহার এর নাম উঠে আসে।




 দীর্ঘদিন ধরে বাইক ছিনতাই এর মূল পান্ডা আজহারের নাম জড়িয়ে পড়ে, আজ শনিবার ভোররাতে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একদল পুলিশ  গিয়ে কুমারজোল গ্রামে তার নিজর বাড়ি থেকে দশটা চোরাই বাইক উদ্ধার হয় পাশাপাশি আজহারকে গ্রেফতার করে মিনাখা থানার পুলিশ। 



এই বাইক পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক পাচারের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাইক পাচারকারীকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.