নলকূপের গর্তে ফুটছে জল, জ্বলছে আগুন - The News Lion

নলকূপের গর্তে ফুটছে জল, জ্বলছে আগুন





দি নিউজ লায়ন ;  উত্তর ২৪ পরগনা জেলার  বনগাঁর গঙ্গানন্দপুরে নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জলl পাটকাঠি দিয়ে আগুন দিতেই জ্বলছে আগুনআতঙ্কিত এলাকার বাসিন্দারা



উত্তর ২৪ পরগনা জেলার বনগার  গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কল্যাণপুরে নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়িতে একটি নলকূপ খননের কাজ শুরু করতেই তীব্র গতিতে মাটির নিচ থেকে জল বের হতে থাকায় নলকূপ অন্য জায়গায় বসানো হয়l কিন্তু পুরনো নলকূপের গর্ত থেকে জল টগবগ করে ফোটার আওয়াজ পায় বাড়ির লোকেরাl খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। 




খবর পেয়ে  গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে আসেন। তিনি বিষয়টি দেখার পর স্থানীয়  বিডিও,  এসডিও এবং  পুলিশ প্রশাসনকে ঘটনার  কথা জানা l এবং ঘটনাস্থল ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা। 



এই  বিষয়ে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাফর আলী মন্ডল জানান,  নলকূপের পুরনো গর্ত থেকে জল ফুটছে সেটা আমরা দেখতে পেরেছি এবং পাটকাঠির আগায় আগুন দিয়ে গর্তের মুখে ধরলেই আগুন জ্বলছে কি কারনে এই ঘটনা ঘটছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সরকারিভাবে সঠিক তথ্য জানার জন্য 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.