নদীয়ার সাহেব ডাঙ্গা গ্রামে ব্যাপক বোমাবাজি এলাকা দখলকে কেন্দ্র করে - The News Lion

নদীয়ার সাহেব ডাঙ্গা গ্রামে ব্যাপক বোমাবাজি এলাকা দখলকে কেন্দ্র করে




দি নিউজ লায়ন ;   দুই দুষ্কৃতী দলের এলাকা দখলের লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নিল নদীয়ার শান্তিপুর।  মুর্হূর্মূহু বোমাবাজি, বাড়িতে আগুনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় শনিবার সকালে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,  শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা এলাকায় একটি খেলার মাঠের দখল নিয়ে এলাকার দুই দুষ্কৃতী দলের মধ্যে লড়াই দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার দু'দলের মধ্যে মারপিট হয়েছে শনিবার তা মাত্রা ছাড়ায়। এ দিন  সকাল থেকে দু'দলের দুষ্কৃতীরা এলাকায় জড়ো হয়ে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ।



এক পক্ষ অন্য পক্ষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে, বাড়িতে আগুন লাগিয়ে দেয়,ব্যাপক ভাঙচুর করা হয়। চলে লুটপাট‌। পরিস্থিতি এমন দাঁড়ায় গ্রামবাসীদের একাংশ এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। নামানো হয় র‍্যাফ। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পুলিশ দুষ্কৃতীদের তাড়া করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেবডাঙা এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশকিছু ধারালো অস্ত্র। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রামে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলা হয় দু'দলের মধ্যে। বোমাবাজির খবর পাওয়া যায়।



পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমা এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বার করা যাবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.