জানা গেলো শুভশ্রীর ছেলের নাম - The News Lion

জানা গেলো শুভশ্রীর ছেলের নাম





দি নিউজ লায়ন ;   আগেই  জানা গিয়েছিল পুত্রসন্তানের মা হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিলো, শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়েছে।   কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের।


 শুভশ্রীর ছেলের ওজন তিন কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।  তবে এবার সেই খবর জানালেন শুভশ্রী গাঙ্গুলি নিজেই।



শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে সদ্য মা হওয়া এই অভিনেত্রী ছেলের সঙ্গে ছবি প্রকাশ করেছেন। মা-ছেলের সেই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “আমরা ধন্য পুত্রসন্তান পেয়ে। ‘জুভান’ সবাইকে হ্যালো বলো। জুভান চক্রবর্তী। শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.