বাতিল নোটে চাঞ্চল্য ছড়ালো
দি নিউজ লায়ন ; বাতিল নোট উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। উদ্ধার হল প্রচুর বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট। শনিবার লিলুয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে জঞ্জালের স্তুপে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হয় ওই বাতিল নোট। কর্মীরা কাজ করার সময় বস্তায় মোড়া অবস্থায় নোটগুলি পড়ে থাকতে দেখেন।
এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে দেখা যায় বস্তার মধ্যে সব নোটই বাতিল ৫০০ ও ১০০০ টাকার। বাতিল হয়ে যাওয়ার কারণেই নোটগুলি সেখানে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
কে বা কারা ওই বাতিল নোট বস্তায় সেখানে ফেলে দিয়ে যায় তা জানা যায়নি। নোটগুলি বাতিল হওয়ায় জেসিবি মেশিন দিয়ে ভাগাড়ের ময়লার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

Post a Comment