মা হলেন টলি নায়িকা শুভশ্রী
মা হলেন টলি নায়িকা শুভশ্রী। আজ শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজ-ঘরণী। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে খবর। খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে। জানা গিয়েছে, এদিন বেলা ১.টা বেজে ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়।
রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও। গত মাসখানেক আগে মা হচ্ছেন বলে সুখবর জানান শুভশ্রী। আর সেদিন থেকে শুরু কাউন্ট ডাউন। কবে আসবে সেদিন? শুরু হয় প্রহর গোনা। অবশেষে আজ শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী।
শুভশ্রীর মা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি লিখেছেন, ''হাম জেঠু বান গ্য়ায়া!' এদিন সকালে সোশ্য়াল মিডিয়ায় রাজ লিখেছিলেন ' জয় জগন্নাথ'। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল যে আজই মা হতে চলেছেন শুভশ্রী। শুভশ্রীর মা হওয়ার খবরে খুশির হাওয়া টলি পাড়াতেও।
Post a Comment