সুন্দরবন পরিদর্শনে গেলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব
দি নিউজ লায়ন ; সুন্দরবনে পর্যটনের বিকাশের লক্ষ্যে শনিবার সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সকালে তিনি সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের সাতজেলিয়া অঞ্চলের দয়াপুরের বিনাপানি নদীপাড়া এলাকায় ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
সেখান থেকে জলপথে লঞ্চে করে চলে যান সজনেখালিতে। সেখানে উপস্থিত ছিলেন গোসাবার বিডিও সৌরভ মিত্র,জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর সড়ক পথে রাজ্যের মন্ত্রী গৌতম দেব আসেন গদখালিতে।
সেখান থেকে জলপথে লঞ্চ করে যান পাখিরালয়ে। সেখানে মন্ত্রী গৌতম দেব ট্যুর ও লঞ্চ অ্যাসোসিয়ানের সদস্যদের সঙ্গে কথা বলেন।ট্যুর ও লঞ্চ অ্যাসোসিয়ানের সদস্যরা জানান প্রতি বছর সরকারি নিয়ম অনুযায়ী বর্ষাকালে ট্যুর বন্ধ থাকে। তবে ১৫ সেপ্টেম্বরের পর থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। তাই সঠিক সময়ে যাতে সুন্দরবন ট্যুর চালু হয় তার জন্য মন্ত্রীর কাছে আবেদন জানায় তারা।
শনিবার তিনি জলপথে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।পাশাপাশি সুন্দরবনের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকেও লক্ষ্য দেন মন্ত্রী। দয়াপুরে একটি হোম স্টে করার প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী। পর্যটন মন্ত্রী জানান আমফানের ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথাবার্তা হয়।
সুন্দরবনের বিভিন্ন অঞ্চল এবং নদী বাঁধ পরিদর্শন করা হয়।পাশাপাশি সুন্দরবনের সৌন্দর্য বৃদ্ধি বিষয়টিও দেখা হচ্ছে।যেহেতু আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন।

Post a Comment