ঝাড়গ্রামে রাজপরিবারের ৪০০ বছরের দুর্গাপূজা শুরু
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম রাজপরিবারের ৪০০ বছরের প্রাচীন দুর্গাপূজা শুক্রবার থেকে শুরু হয়েছে পুরাতন ঝাড়গ্রাম রাজপরিবারের কুলদেবী পুরাতন ঝাড়গ্রামে সাবিত্রী মন্দির এর দুর্গা মন্ডপে নবপত্রিকা স্থাপন করে পুজো শুরু হয়েছে। রাজপরিবারের সদস্য জয়দ্বীপ মল্লদেব জানান ৪০০ বছরের সাবেক রীতি মেনেই পুজো শুরু হয়েছে।
এখন থেকে প্রতিদিন হোম চণ্ডীপাঠ সহযোগে চলবে রাজবাড়ীর দুর্গাপূজা। সংকল্প করে পুজো শুরু হয়েছে ।মলমাস পড়লেও পূজা চলবে বিজয়া দশমী পর্যন্ত ।সেই সঙ্গে তিনি বলেন রাজা সর্বেশ্বর মল্লদেব যে খড়গ দিয়ে যুদ্ধ জয় করেছিলেন সেই খড়গ আনা হয়েছে। খড়গ টির ও প্রথা মেনে পূজা করা হচ্ছে।
রাজপরিবারের সদস্য জয়দ্বীপ মল্ল্ দেব বলেন সাবিত্রী মায়ের যেমন কোনও মূর্তি নেই তাই দুর্গা প্রতিমার কোন মূর্তি তৈরি করা হয়নি ।পটেরএর মাধ্যমে দুর্গা পূজা করা হয় এবং ৪০০ বছর ধরে একই নিয়ম মেনে পুজো শুরু করা হয়েছে।দশমীর দিন রাবণ বধ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে রাজবাড়ীর ঐতিহ্য মণ্ডিত প্রাচীন দুগাপূজা।রাজবাড়ির দুর্গা পূজা দেখতে প্রচুর মানুষ ভিড় করতেন।
কিন্তু করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছু মানুষ অনুষ্ঠানে যোগদান করছেন। তবে মুখে মাস্ক ব্যবহার করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে।

Post a Comment