জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেইশেন
দি নিউজ লায়ন ; জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে আঘাত হেনেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় হেইশেন। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, প্রবল গতির এই ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।এই ঝড়ের কারণে ইতোমধ্যে ৭০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, হেইশেনকে ‘ব্যাপক শক্তিশালী’ ঝড়ের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এর আগে মেসাক নামে আরও একটি ঘূর্ণিঝড় জাপানে তাণ্ডব চালিয়েছে। হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারখানা, বিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এছাড়া কয়েকশ বিমানের ফ্লাইট এবং ট্রেন সেবাও বাতিল করা হয়েছে।

Post a Comment