ভারতের সরকারি কাজে এবার চীনা অ্যাপের ব্যাবহার নিষিদ্ধ হলো - The News Lion

ভারতের সরকারি কাজে এবার চীনা অ্যাপের ব্যাবহার নিষিদ্ধ হলো





দি নিউজ লায়ন ;  ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কারনে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই ভারতের মাটিতে চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এবারে সরকারি কাজে যাতে কোনওভাবেই চীনা অ্যাপ ব্যাবহার করা না হয় তার জন্য দিল্লির জেলা আদালত বিজ্ঞপ্তি জারি করলো। 



ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসের কাজের জন্য ক্যাম স্ক্যানারের মতো নিষিদ্ধ চীনা অ্যাপ ব্যাবহার করা চলবে না। দিল্লি জেলা আদালতের বিচারক মন মোহন শর্মার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি জেলা আদালতের ওয়েবসাইটে আপলোড করা বেশ কিছু নথি দেখে মনে হচ্ছে তা নিষিদ্ধ চীনা অ্যাপ থেকে স্ক্যান করা হয়েছে। তা পুনরায় নতুনভাবে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। 



গত ১০ সেপ্টেম্বর ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করলে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ভারতে নিষিদ্ধ ১০৬ টি চীনা অ্যাপের মধ্যে নাম রয়েছে এই ক্যাম স্ক্যানারের। যা ইতিমধ্যেই দেশের নিরাপত্তার খাতিরে নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.