কংগ্রেসকে নতুন করে সাজালেন সোনিয়া গান্ধী
দি নিউজ লায়ন ; এবারে
কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজালেন সোনিয়া গান্ধী। দলকে চাঙ্গা করতে নতুন করে
কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তৈরি করলেন তিনি। এই নতুন কমিটিতে ভারতের বিভিন্ন
রাজ্যের দায়িত্বে নতুন করে কংগ্রেসের সাধারণ সম্পাদক নিয়োগ করা হলো। তাছাড়া
প্রতিদিন দল পরিচালনার কাজে তাঁকে সাহায্য করার জন্য ছয় সদস্যের একটি বিশেষ কমিটিও
গঠন করলেন সোনিয়া গান্ধী।
তবে ওই বিশেষ কমিটিতে দেওয়া হলো রাহুল গান্ধীকে প্রাধান্য দেওয়ার বার্তা।
যেখানে রাহুলের আস্থাভাজন বলে খ্যাত আহমেদ
পটেল, এ কে অ্যান্টনি, কে সি বেণুগোপাল, রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং অম্বিকা সোনির
মতো নেতাদের অন্তর্ভুক্ত করা হলো। কংগ্রেসের নতুন নির্বাচন পর্যন্ত এই কমিটি
সোনিয়া গান্ধীকে সাহায্য করবে।
উল্লেখ্য, ভারতের জাতীয় কংগ্রেস সংগঠনের দুরাবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে ২৩ জন
বিক্ষুব্ধ নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে দলের
বিক্ষুব্ধদের বার্তা দিয়ে ২৩ জনের মধ্যে অন্যতম গুলাম নবি আজাদকে এআইসিসির
ভারপ্রাপ্ত সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া
হয়েছে। তবে আজাদকে ওয়ার্কিং কমিটি থেকে বাদ দেওয়া হয়নি।
বিক্ষুব্ধদের মধ্যে জিতিন প্রসাদকে কংগ্রেসের কাছে অপেক্ষাকৃত কম
গুরুত্বপূর্ন রাজ্য পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবরের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাহুলের আস্থাভাজন গৌরব গগৈকে লোকসভায় দলনেতা অধীর চৌধুরীকে সাহায্যের জন্য উপ
দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিতে অবশ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেটের বিরুদ্ধে
বিদ্রোহ করে দলে থেকে যাওয়া সচিন পাইলটের জায়গা মেলেনি। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে সোনিয়া গান্ধী যে কংগ্রেসে অন্তর্কলহকে
কড়া হাতে শাসন করার ইঙ্গিত দিয়ে দলকে নতুন করে
চাঙ্গা করার বার্তা দিলেন তা স্পষ্ট।

Post a Comment