করোনা আবহে ফের আতঙ্কের খবর শোনালেন বিশেষজ্ঞরা - The News Lion

করোনা আবহে ফের আতঙ্কের খবর শোনালেন বিশেষজ্ঞরা




 ফের আতঙ্কের খবর শোনালেন বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি স্বাস্থ্য সংক্রান্ত জার্নালে চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন মার্কিনযুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তাদের মতে কুকুর, বিড়াল থেকেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। সেক্ষেত্রে সতর্কতার জন্য তাঁরা বাড়ির পোষা বিড়ালকে বাইরে বের হওয়া থেকে আটকানোর পরামর্শ দিয়েছেন। 


এই বিষয়ে মার্কিন গবেষকরা আরও জানিয়েছেন যে,  চিনের উহান প্রদেশেও মহামারীর শুরুর প্রাথমিক পর্যায়ে অন্তত ১৫ শতাংশ বিড়ালের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল।  তাছাড়াও গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চিন দেশের বিভিন্ন শহরের মোট ১০০ টি বিড়ালের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যাদেরর প্রত্যেকের রিপোর্ট পজিটিভ এসেছিল এবং তারা কোনও না কোনও ভাবে মানুষের শরীর থেকেই সংক্রমিত হয়েছিলো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।



  বিশেষজ্ঞরা আরও বলেছেন যে, যদি করোনা আক্রান্ত কোনও ব্যক্তির বাড়িতে পোষা বিড়াল থাকে, তাহলে বিড়ালটিকে কোনও ভাবেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। এছাড়াও বাড়তি সাবধানতা হিসেবে করোনা পরিস্থিতিতে বাড়ির পোষ্যকে কোনওভাবেই বাইরে বের হতে দেওয়া উচিত নয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.