বর্ধমানের রমনা বাগানে শাবক এর জন্ম দিল চিতাবাঘ - The News Lion

বর্ধমানের রমনা বাগানে শাবক এর জন্ম দিল চিতাবাঘ




দি নিউজ লায়ন ;  বর্ধমানের মিনি জু বা রমনা বাগানে খুশির খবর। চিতাবাঘ কালী জন্ম দিল নতুন সন্তানের। ধ্রুব আর কালীর নতুন সন্তানকে ঘিরে এখন রমনা বাগান ফরেস্টে খুশির হাওয়া। মা এবং শাবক দুজনই সুস্থ আছে বলে জানা গিয়েছে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।



জেলার মুখ্য বনাধিকারিক দেবাশীষ শর্মা  জানিয়েছেন, লকডাউনের মধ্যে সন্তান প্রসবের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হলেও শেষমেষ ১২ সেপ্টেম্বর মা চিতা কালী সুস্থভাবেই ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছে। বর্তমানে দু’জনেই সুস্থ আছে। তবে শাবককে একদম কাছ ছাড়া করছে না কালী। জানা যায়, গত বছরের শেষ দিকে উত্তরবঙ্গ থেকে রমনা বাগানে নিয়ে আসা হয়েছিল দুটি চিতাবাঘ। তার আগে ঢেলে সাজানো হয়েছিল রমনা বাগান।




পার্কের আকর্ষণ বাড়াতে চিতা (লেপার্ড) যুগলের জন্য প্রবেশ পথের একদম সামনেই তৈরি করা হয়েছিল বিশাল এনক্লোজার। গত মার্চ মাস থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার সাথে সাথে এই পার্কও জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখনও বন্ধই রয়েছে।



 কিন্তু এরই মধ্যে কালী ও ধ্রুবর সন্তান জন্ম হওয়ার খবরে উচ্ছ্বসিত বর্ধমানবাসী। বন আধিকারিক জানিয়েছেন, তবে খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হলেই মা চিতা কালীর সঙ্গে ছোট্ট শাবককে স্বমহিমায় দেখার সুযোগ পাবেন পশুপ্রেমী জেলাবাসী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.