ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে রাজ্যসভায় সরব জয়া বচ্চন
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের কলাকুশলীদের বিরুদ্ধে কখনও স্বজনপোষণ কখনও বা মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগ উঠছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে রাজ্যসভায় সরব হলেন জয়া বচ্চন।
তিনি বলেন, ‘‘ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। কয়েকজনের জন্য গোটা ইন্ডাস্ট্রির বদনাম করা অনুচিত।’’
মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ইদানীং বলিউডের কলাকুশলীদের একাংশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠায় সরব হয়েছেন। বিনোদন জগতের সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সপা সাংসদ।
Post a Comment