কলকাতা ও শহরতলীর বাজার দাপাচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ
দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় ঢুকে পড়ল পদ্মার ইলিশ। সোমবার সন্ধ্যায়
পেট্রাপোল সীমান্ত দিয়ে এই বছর প্রথম বাংলাদেশের রুপোলী ফসল ঢুকল বাংলার ঘরে।
একেবারে মহালয়ার হাতে গোনা দুই দিন আগেই
বঙ্গবাসীর রসনাকে তৃপ্ত করতেই
মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ শহরতলী এবং রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে দেখা মিললো বাংলাদেশের রূপোলী ফসলের। এদিন শুরু হয়েছে ১২ টন পদ্মার ইলিশ দিয়ে।আগামী
এক মাস ধরেই ওপার থেকে এপারে লরি লরি
ইলিসের আমদানি হবে বলেই পেট্রাপোল স্থলবন্দর সুত্রে জানা গেছে।
প্রায় দেড়
হাজার টন ইলিশ এপারে পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার সন্ধ্যায়
পেট্রাপোল সীমান্তে ইলিশ ভর্তি গাড়ি ঢুকতেই আমদানি এবং রপ্তানির সঙ্গে জড়িতদের পাশাপাশি সাধারণ
মানুষের মুখে হাঁসি চওড়া হয়েছে। তবে বাংলাদেশের এই ইলিশের দর খুচরো বাজারে ঠিক
কতটা হবে, তানিয়ে এখনও নির্দিষ্ট কিছু জানাননি
ব্যবসায়ীরা। এক বছর প্রতিক্ষার পর এবার
বাংলাদেশ সরকার প্রায় দেড় হাজার টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সেইমতো
সোমবার সব্ধ্যায় ইলিশ ভর্তি গাড়ি এরাজ্যে ঢোকা শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর
পর্যন্ত এই ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশের বানিজ্য
মন্ত্রণালয়। তবে ইলিশের দাম নিয়ে সকলের
মনেই কিছুটা হলেও খটকা রয়েছে। তবে দাম যেমন হোক বঙ্গবাসী ইলিস প্রেম থেকে বঞ্চিত
থাকতে চান না। অন্যান্য বাজেট ইলিশের জন্য ছাঁটতেও রাজি আছেন ইলিশ প্রিয়
বাঙ্গালী। মঙ্গলবার সকাল হতে না হতেই শহর
কলকাতায় এসে পৌছে যায় ৩ টন পদ্মার ইলিশ।
যারমধ্যে দমদমের পাতিপুকুর বাজারে আসে ১
টন ইলিশ। ৮০০ থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশের পাশাপাশি রয়েছে ছোট সাইজের ইলিশও। তবে
ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে
৯০০ টাকা কেজি দরে। আর একটু বড়ো সাইজের
ইলিশ হলেই তা বিক্রি হচ্ছে পাইকারি দরে ১২০০ টাকা কেজি হিসাবে। তবে দাম যাই হোক না
কেন, বাংলাদেশের পদ্মার ইলিশ কিনতে এদিন সকাল থেকেই কলকাতার বাজারগুলোতে কিন্ত
ক্রেতাদের লম্বা লাইন লেগে গিয়েছে।
কলকাতার বিভিন্ন বাজারের পাশাপাশি মঙ্গলবার সকালেই হাওড়ার
পাইকারি মাছ বাজারে আসে বাংলাদেশের ইলিশ। বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ১২০০ টাকা
দরে। মঙ্গলবার সকাল থেকেই ইলিশ মাছ কিনতে
ভিড় খুচরো ব্যাবসায়ীদের। সোমবার মোট কুড়ি মেট্রিক টন মাছ এসেছে বাজারে।
রাজ্যের
ইলিশ আমদানিকারী সংস্থা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার
মুকসুদ জানান,পুজোর আগে পদ্মার
ইলিশ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে এই ভালো লাগার আনন্দের কোনও সীমা
নেই। গত বছর পুজো উপলক্ষে ৫০০ মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। আর
এই বছর ১৫০০ মেট্রিক টন ইলিশ মাছ এসেছে। এটা অনেক বড় আনন্দের।
সোমবার ২০ মেট্রিক টন ইলিশ মাছ এসেছে। আজকে
প্রায় ৩০ মেট্রিক টন ইলিশ মাছ আসবে। এরপর যে রকম আমদানি হবে মাছ আসতে থাকবে। প্রায়
১৫০০ মেট্রিক টন ইলিশ মাছ আসবে। বিভিন্ন সাইজের ইলিশের বিভিন্ন দাম রয়েছে। ৫০০
গ্রাম থেকে ১২০০ গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ আছে। মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে
শুরু করে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত।

Post a Comment