তরুণীকে ধর্ষনের অভিযোগে তান্ত্রিক গ্রেফতার
দি নিউজ লায়ন ; চব্বিশ বছরের এক তরুণীকে ধর্ষনের অভিযোগে এক তান্ত্রিককে সোমবার গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এদিন দুপুরে তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শিবু মজুমদার(৫৩)।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে বছর খানিক আগে গোপালনগরের হুদা গ্রামের ঐ তরুণীর পেটে ব্যাথার জন্য তাকে তার মা নিয়ে গিয়েছিলেন শিবু তান্ত্রিকের কাছে।অভিযোগ তরুণীর পেটে ব্যাথা কমানোর জন্য ঐ তান্ত্রিক তরুনীকে কিছু খেতে দিয়েছিলেন।
এর পরেই তরুনী তান্ত্রিকের ডেরাতেই অচৈতন্য হয়ে পড়েছিলেন।অভিযোগ ঐ তান্ত্রিক তরুনীকে ধর্ষন করে।নির্যাতিতা তরুনী এবং তার পরিবারের অভিযোগ এরপরেও লাগাতার ভাবে তান্ত্রিক তরুনীকে ভয় হুমকি দিয়ে ধর্ষন করে।গত ৫ সেপ্টেম্বর ফের তরুণীকে ধর্ষন করে বলেই অভিযোগ।
সোমবার তরুণীর পরিবার তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে গোপালনগর থানায় ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করেছেন।অউলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে এদিনই শিবু মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment