উত্তর প্রদেশ থেকে আসা তিন যুবক ও একটি গাড়িকে আটক করলো পুলিশ - The News Lion

উত্তর প্রদেশ থেকে আসা তিন যুবক ও একটি গাড়িকে আটক করলো পুলিশ



দি নিউজ  লায়ন ;    উত্তরপ্রদেশের বালিয়া থেকে আসা তিন যুবক ও একটি চার চাকার গাড়িকে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায় উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি গাড়িকে আটকায় কোতোয়ালি থানার পুলিশ।



লকডাউন থাকায় পুলিশ তল্লাশি অভিযান চালায় ।তারা কোথা থেকে কি কারনে এসেছে তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি দেখতে চায় পুলিশ। কিন্তু উত্তরপ্রদেশের বালিয়া থেকে আসা ওই তিন যুবক পুলিশকে প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি এবং কোনো সদুত্তর দিতে পারেনি।



যার ফলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ।সেই সঙ্গে উত্তর প্রদেশ থেকে যে গাড়িতে করে তারা এসেছেন সেই গাড়িটি কেও  পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। যার ফলে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ি কোথায় তারা কি কারনে মেদিনীপুর শহরে এসেছিল তা জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.