পুলিশকর্মীকে পিটিয়ে খুন - The News Lion

পুলিশকর্মীকে পিটিয়ে খুন




দি নিউজ লায়ন ;   পুলিশকর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। মৃত ওই পুলিশকর্মীর নাম সুবােধ বর্মন (৪৩)। বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়।


রবিবার  রাতে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি স্কুল সংলগ্ন পুকুর পাড়ে গুরুতর জখম অবস্থায় সুবােধ বর্মনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করায় স্থানীয়রা। সােমবার দুপুরে বালুঘাট হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর।



পরিবারের অভিযােগ, গতকাল সন্ধ্যায় কালাইবাড়ি এলাকায় কয়েকজন সুবােধবাবুকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। এদিকে বিষয়টি জানতে পেরে সােমবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় যান পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ডিএসপি হেডকোয়ার্টার ধীকান মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে ঘটনায় মূল অভিযুক্ত রঞ্জিত টুডুকে আটক করে পুলিশ।



গােটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, সুবােধ বৰ্মন প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্মরত ছিলেন। গতকাল সকালে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কাজে যােগ দিতে এসেছিলেন। দুপুর দুটোর পর তিনি বেরিয়েও যান। যদিও কাজ থেকে তিনি আর বাড়ি ফেরেননি। এদিকে গতকাল সন্ধ্যা বেলায় সুবােধবাবুর পরিবারের কাছে খবর আসে তিনি জখম অবস্থায় পড়ে রয়েছেন কালাইবাড়িতে।



 খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। যদিও ততক্ষণে সুবােধবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গতকাল থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অবশেষে আজ দুপুরে বালুঘাট বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পুলিশ কর্মী। এদিকে মৃতের পরিবারের অভিযােগ সুবােধবাবুকে খুন করা হয়েছে।



ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান, মৃত পুলিশকর্মীর নাম সুবােধ বর্মণ। তিনি হােমগার্ড ছিলেন। গতকাল রাত জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আজ দুপুরে তিনি মারা যান। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.