বেলপাহাড়ির গ্রামগুলিতে চেকিং ও তল্লাশি শুরু করেছে ডিআইবি - The News Lion

বেলপাহাড়ির গ্রামগুলিতে চেকিং ও তল্লাশি শুরু করেছে ডিআইবি





দি নিউজ লায়ন ;  মাওবাদী নাশকতা রুখতে জোরদার চেকিং শুরু করেছে ডিআইবির প্রতিনিধিরা ।ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলপাহাড়ি থানার জোরাম, ঢাকাই, পচাপানি, পাথরচাকড়ি, কোদালবনি,চুরিমারা,ধাঙ্গি কুসুম  সহ বেশ কয়েকটি গ্রামের রাস্তার দুধারে ডিআইবির প্রতিনিধিরা সোমবার ওই রাস্তাগুলি তে কোন নাশকতা আছে কিনা তা চেকিং করে দেখছেন। সোমবার সকাল থেকেই তারা চেকিং এর কাজ শুরু করেছে।



একবারে ঝাড়খন্ড রাজ্য লাগোয়া গ্রামগুলিতে তারা চেকিং এর কাজ করে ।শুধু মেন রাস্তা নয় গ্রামীণ রাস্তাগুলিতে ও তারা চেকিং করে। সেই সঙ্গে বিভিন্ন ঝোপঝাড় এলাকাতেও তারা চেকিং করে। রাস্তার মধ্যে ল্যান্ডমাইন সহ অন্য কিছু রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য এইভাবে তারা চেকিং এর কাজ করছে। যেভাবে কোন ভিআইপি এলাকায় আসার আগে তারা রাস্তার দু'ধারে বিভিন্ন রাস্তায় যেমন চেকিং ও তল্লাশি চালানো হয় ঠিক একই কায়দায় ডিআইবির প্রতিনিধিরা সোমবার তল্লাশি চালানোর ও চেকিং এর কাজ করে।



 গত ১৫ ই আগস্ট মাওবাদী নামাঙ্কিত পোস্টার ওই এলাকায় পাওয়া যায়,তারপর ২৭ সে আগস্ট পচাপানি এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে।৪ঠা সেপ্টেম্বরবেলপাহাড়ী থানার সিন্দুরিয়া এলাকায় রাস্তা তৈরি বন্ধ করতে বলে এক ঠিকাদারের নামকরে পোস্টার পড়ে। এরপরে ৫  ই সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এসে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এর কাছে নতুন পুলিশ লাইনে রাজ্য পুলিশের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এরপর তিনি বেলপাহাড়ির ধাঙ্গিকুসুম এলাকা ঘুরে দেখেন ।




রাজ্য পুলিশের ডিজি ঘুরে যাওয়ার পর ৬ ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বেলপাহাড়ি থানার বিভিন্ন রাস্তায় বাইকের মাধ্যমে টহলদারি চালানো হয়। এরপর ৭ ই সেপ্টেম্বর সোমবার ঝাড়খন্ড সীমান্তবর্তী গ্রামগুলিতে ডিআইবি র প্রতিনিধিরা চেকিং এর কাজ শুরু করেছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মাওবাদী কার্যকলাপ  রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাওবাদীরা আসা-যাওয়া করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.