জোয়ালা গুট্টার জন্মদিনের সেরা গিফট কি?
রবিবার ৩৭তম জন্মদিনে জীবনের অন্যতম সেরা গিফট পেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শাটলার জোয়ালা গুট্টা। জন্মদিনে জনপ্রিয় তামিল অভিনেতা বিষ্ণু বিশালের সঙ্গে বাগদান সেরে ফেললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে শাটলার জানান, জন্মদিনে তাঁকে সারপ্রাইজ করতে ভেলোর থেকে হায়দরাবাদ চলে এসেছেন বিষ্ণু।
সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্মদিনের সেলিব্রেশন এবং অভিনেতার দেওয়া এনগেজমেন্ট রিং’য়ের ছবি পোস্ট করে জোয়ালা লেখেন, ‘গত রাতে এই সারপ্রাইজটা দুর্দান্ত ছিল। আজ আমি যখন আমার জীবন নিয়ে ভাবি তখন উপলব্ধি করি জীবনে এগিয়ে চলার জন্য সামনে অনেক কিছু রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং কাজ! আমি নিশ্চিত এই জার্নিটা আমার জীবনে একটা অসাধারণ জার্নি হতে চলেছে।’
Post a Comment