পাঁচ ভারতীয় নাগরিকের অপহরণে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে ব্যাপক উত্তেজনা - The News Lion

পাঁচ ভারতীয় নাগরিকের অপহরণে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে ব্যাপক উত্তেজনা




গত কয়েক মাস ধরে প্রতিবেশি পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের চলমান উত্তেজনায় নতুন পারদ যুক্ত করেছে অরুণাচল প্রদেশ থেকে পাঁচ ভারতীয় নাগরিককে চীনের সামরিক বাহিনীর অপহরণের  খবর।  আর এর জেরে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে  তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।



 ভারতীয়দের অপহরণের ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, চীনের সামরিক বাহিনীর কাছ থেকে বার্তা পাওয়ার অপেক্ষা করছে ভারতীয় সেনাবাহিনী। অরুণাচলের এই ঘটনায় চীন-ভারতের মাঝে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।গত সপ্তাহে এই ভারতীয়রা অপহৃত হলেও বিষয়টি গণমাধ্যমে আসে ৫ সেপ্টেম্ব।



এ ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য বলেছেন, চীনের সামরিক বাহিনীর কাছে হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। চীন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। অরুণাচলের বিধায়ক তাপির গাও এক টুইটে বলেন, সীমান্তের কাছ থেকে গত ৩ সেপ্টেম্বর ভারতীয়দের অপহরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.