পাইথন উদ্ধার
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা১ ব্লকের৬ নম্বর অঞ্চলের আউসাবান্দি আমবাগান থেকে বুধবার একটি ছোট পাইথন সাপ লোকালয়ে চলে আসে।যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ছোট পাইথন সাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ছোট পাইথন সাপ সেটিকে বস্তায় ভরে খবর দেওয়া হয় স্থানীয় নোয়ারি বনদপ্তর এর আধিকারিকদের।
খবর পেয়ে ঘটনাস্থলে নোয়ারি বিটের বনদপ্তরের আধিকারিক এসে ওই ছোট পাইথন টি কে উদ্ধার করে নিয়ে যায় ।বন দফতরের পক্ষ থেকে ওই পাইথন টিকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। এমনটি জানালেন স্থানীয় বাসিন্দা আজিম চোধুরী।

Post a Comment