ইসকন মন্দির খুললো - The News Lion

ইসকন মন্দির খুললো




দি নিউজ লায়ন ;    করোনা আবহওয়ে বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য।  এর আগে টানা ১০৩ দিন বন্ধ ছিল ইসকন মন্দির সরকারী নিয়ম মেনে বিধি নিষেধ মেনে ৫ই জুলাই মন্দির কর্তৃপক্ষ খুলে দিয়েছিলেন কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দ্বিতীয় বারের জন্য ৯ই আগস্ট মন্দির বন্ধ হয়ে যায়।





তারপর আবার ইসকন মন্দির প্রায় ২৯দিন পর আবার মন্দির কর্তৃপক্ষ জনসাধারনের জন্য মন্দির খুলে দিলেন l এই বার দর্শনার্থী প্রবেশ করার সময় স্যানেটাইজ ও থার্মল চেকিং করে মন্দিরে প্রবেশ করতে পারবেন l ইসকন মন্দিরের পিআরও রমেশ দাস বলেন সব রকম সরকারী নিয়ম মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন জনসাধারণ একদিক দিয়ে দর্শন পথ দিয়ে মন্দিরে প্রবেশ ও সেই পথ দিয়ে প্রস্থান করবে।




সকাল ৯টা থেকে ১টা বিকেল ৪ টে থেকে ৭টা অবদি বাইরে থেকে আসা ভক্ত বৃন্দ প্রবেশ করতে পারবে।  প্রতিদিন নিত্য পুজো রেস্টুরেন্ট ও শুকনো প্রসাদ পাওয়া গেলেও অতীথিশালা বন্ধ রাখা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.