ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১০
বাংলাদেশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ।
জানা যাচ্ছে, বুধবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি মাজহারুল করিম জানান, যাত্রীবাহী একটি ট্রলার সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে ডুবে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
Post a Comment