তুরস্কের রাজধানী আঙ্কারায় ধেয়ে এলো শক্তিশালী ধূলিঝড়
দি নিউজ লায়ন ; তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার ধেয়ে এলো শক্তিশালী ধূলিঝড়। এই ঝড়ে অনেকে আহত হয়েছেন বলে ঞ্জানা গিয়েছে। , তীব্র গতিতে ধেয়ে আসে ধুলোর ঝড়। কয়েক মুহূর্তেই সব বিল্ডিংয়ের ওপরে আছড়ে পড়ে সব একেবারে তছনছ করে দেয়।
তুর্কি জেনারেল ডিরেক্টর অব মেটেরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধুলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে। উল্লেখ্য, গত মাস থেকেই তাপদাহ ও খরার মধ্যে দিয়ে যাচ্ছে আঙ্কারা। আরো বেশ কিছু দিন ওই ধুলোর ঝড় অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আঙ্কারার গভর্নর ভিসিপ সাহিন টুইটারে জানিয়েছেন, পোলাতলী ও আশপাশের জেলাগুলোতে প্রবল হাওয়ার জেরে ছয় নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীতে ধূলিঝড়ের পর পার্শ্ববর্তী শহর কিরিক্কালের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে।

Post a Comment