রাজ-শুভশ্রী ছেলের নাম কী রাখলেন? - The News Lion

রাজ-শুভশ্রী ছেলের নাম কী রাখলেন?





গতকাল শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে  রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ঘর আলোকিত করে এলো ফুটফুটে এক পুত্র সন্তান। নতুন অতিথির আগমনে চক্রবর্তী পরিবারে নেমে এলো আনন্দের ফোয়ারা। বাবা রাজ চক্রবর্তী বেজায় উচ্ছ্বসিত।


খবর প্রকাশ্যে আসার পরই তারকাদম্পতির আরবানার অন্দরমহলে খুশির জোয়ার বইছে। আনন্দে ভাসছেন টলিউড সেলেবরাও। অভিনেতা রুদ্রনীল ঘোষ ছবি পোস্ট করে লিখেন, “জেঠু হয়েছি।”

সেই তখন থেকেই ছোট্ট রাজপুত্তুরের ছবি দেখার জন্য অনুরাগীরা অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। শনিবার বিকেল নাগাদ সদ্যোজাতের সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী। হাসপাতালের বেডে সন্তানের সঙ্গে অভিনেত্রীর সেই ফ্রেমবন্দি মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎগতিতে ভাইরাল হয়ে যায়।


 ছেলে হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই অনুরাগীদের জানিয়ে দিলেন অভিনেত্রী। সাধ করে রাজপুত্তুরের নাম রাখা হয়েছে জোভান চক্রবর্তী। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, “জোভান সবাইকে হ্যালো বলছে..।”


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.