বিয়ের পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন ফারিয়া
হাতে বেশ কিছু সিনেমার কাজ থাকলেও করোনার কারণে পর্দায় দেখা মিলছে না অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। এরইমধ্যে জানা গেলো দেশ ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে যাচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।
সাত বছরের প্রেম শেষে গেল মার্চ মাসে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছেন এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। আর বিয়ের পরই অস্ট্রেলিয়ায় স্থায়ী হবেন বলে জানালেন ফারিয়া। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘পরিকল্পনা রয়েছে ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করার। আশা করি সেসময় করোনা পরিস্থিতি ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার কথা ভাবছি।’
অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে জানালেও এরপর শোবিজে কাজ করবেন কি না সেই বিষয়ে কিছু জানাননি তিনি।
এরমধ্যে অনেককেই দেখা গিয়েছে বিয়ে করে শোবিজে অনিয়মিত হয়ে পড়েছেন কিংবা শোবিজ ছেড়েছেন। অনেকে আবার হারিয়েও গিয়েছেন। অনেকে দেশের বাইরে স্থায়ী হয়ে সংসার ধর্মে মন দিয়েছেন। নুসরাত ফারিয়ার ভবিষ্যত কি সেটা হয়তো সময়ই বলে দেবে!

Post a Comment