এক জোড়া চন্দ্রবোড়া সাপ উদ্ধার
দি নিউজ লায়ন ; দুটি পৃথক জায়গা থেকে দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বনদপ্তর। জানা গেছে বুধবার সকালে শ্যামপুরের আমবেড়িয়া গ্রামে মাছের ঘুনি থেকে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা।
অন্যদিকে এদিন সকালে উলুবেড়িয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের ফুলেশ্বরের কাছে রাস্তার মধ্যে একটি চন্দ্রবোড়া সাপ কে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা।পরে তারা সেটিকে ধরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সাপ উদ্ধার সম্পর্কে উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার সুকুমার সরকার জানান সাপ দুটিকে গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

Post a Comment