গদাধর নদী থেকে উদ্ধার দেহ
দি নিউজ লায়ন ; মঙ্গলবার সকাল দিকে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের আদর্শ পাড়া এলাকায় কোচবিহারের গদাধর নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ঘোগারকুটি বড়ভিটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়কান্ত বর্মণের পরিবার। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটিকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহ শনাক্ত করেছে নিহতের পরিবার। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বর্ষায় নদীতে জলের স্রোত বেশি ছিল সেই কারণেই কোনভাবে ডুবে যান জয়কান্ত। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment