বাজ পড়ে নারকেল গাছে আগুন, মৃত এক - The News Lion

বাজ পড়ে নারকেল গাছে আগুন, মৃত এক




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার সকালে  নন্দীগ্রামে বাজ পড়ে একটি নারকেল গাছে আগুন লেগে যায়। নন্দীগ্রামের আমাদাবাদের আস্তাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর জেরে এলাকায় আতংক ছড়ায়।তবে সেই আগুন বেশী দূর ছড়াতে পারেনি।




পূর্ব মেদিনীপুর জেলার এগরায় দুবদা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষীর। মৃতের নাম অরবিন্দ বেরা (৪০)। জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ধানের জমিতে চাষের কাজে গিয়েছিল স্বামী ও স্ত্রী। আচমায় ঝড়বৃষ্টি শুরু হলে ওই ব্যাক্তি বজ্রাঘাতে আহত হয়। জখম হয় তার স্ত্রীও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অরবিন্দ কে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.