প্রাক্তন ফুটবলার মইদুল ইসলাম যোগ দিলেন তৃণমূলে
দি নিউজ লায়ন ; প্রাক্তন ফুটবলার মইদুল ইসলাম যোগ দিলেন তৃণমূলে। রবিবার হাওড়া গ্রামীণ জেলার জয়পুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রাক্তন ফুটবলারের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল যুব হাওড়া গ্রামীণ জেলা সভাপতি সুকান্ত পাল। এছাড়াও এদিন অমরাগোড়ী অঞ্চল থেকে ৭০ টি পরিবার তৃণমূলে যোগ দিল।
এদিন ফুলিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান বনমালি পাত্র তৃণমূলে যোগ দিলেন। এদিন তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের মতে, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে তাদের তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।
তৃণমূলে যোগ দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সাধারণ মানুষের জন্য কাজ করবেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, কুৎসা অপপ্রচার করছে, রাজ্যজুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদে হাওড়া গ্রামীণ এলাকার বহু মানুষ সিপিএম- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।
যদিও করোনা পরিস্থিতিতে বড় কোন সভা করে একসঙ্গে অনেককে যোগদান করানো যাচ্ছে না। তাই ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে যোগদান কর্মসূচী হচ্ছে। আগামী দিনে হাওড়া গ্রামীণ এলাকায় আরও বহু নেতাকর্মী বিজেপি সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেবেন বলে দাবী তৃণমূল নেতৃত্বের

Post a Comment