প্রেমিককে বাড়িতে ডেকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার গৃহবধূ প্রেমিকা
দি নিউজ লায়ন ; এতোকাল প্রেমিকাকে না পেয়ে প্রেমিক দিগ্বিদিক শূন্য হয়ে কখনোও তাকে কুপিয়ে খুন করেছে, কখনোও বা অ্যাসিড ছুঁড়েছে এবার ঘটলো ঠিক উল্টো কাণ্ড। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেমিকের অন্য মহিলার সঙ্গে বিয়ে মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত পরিকল্পনা করে বাড়িতে ডেকে এনে প্রেমিকের গলায় এলোপাথাড়ি কোপ বসালো গৃহবধূ।
মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুঠিরামপুর অঞ্চলের নওদাপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত ওই গৃহবধূ লিলি বিবিকে গ্রেপ্তার করতে রাতভর এলাকায় টানা চিরুনি তল্লাশি চালায় ভগবানগোলা থানার পুলিশ।রবিবার এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার আগেই বিকেলে পুলিশের জালে হাতেনাতে পাকড়াও হয় অভিযুক্ত মহিলা।
স্থানীয় সূত্রে জানা যায়, লিলি বিবি পরিযায়ী শ্রমিক স্বামীর অনুপস্থিতিতে পড়শি দোল মোহাম্মদ শেখের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বছর কয়েক ধরে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও সম্প্রতি প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাওয়া মেনে নিতে পারেনি গৃহবধূর লিলি বিবি। আর তাই বদলা নিতে শনিবার রাতে পরিকল্পনা করে প্রেমিক দোল মোহাম্মদকে বাড়িতে ডেকে আনে অভিযুক্ত লিলি বিবি।
তারপর এই কয়েকমুহূর্ত বাদে আচমকা ধারালো অস্ত্র দিয়ে দোল মোহাম্মদের গলায় এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে সে। কোনরকমে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে এসে পৌঁছায় দোল মোহাম্মদ।
তারপরেই তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।রবিবার অবস্থা গুরুতর সঙ্কটজনক হওয়ায় দোল মোহাম্মদকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই যুবক।

Post a Comment