বৈরুতে ভয়াবহ অগ্নিকান্ড
দি নিউজ লায়ন ; লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ক্ষত না শুকাতেই ফের সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার বৈরুতের বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোন হতাহেতর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট বৈরুতের বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈরুতকে ছিন্নভিন্ন করে দেয়া সেই বিস্ফোরণের ক্ষতও এখনও বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা।

Post a Comment