পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ ১৫০ জন
দি নিউজ লায়ন ; পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। অসুস্থদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। অসুস্থদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।করোনা আবহের মধ্যে গোটা এলাকায় ব্যাপক আতঙ্কের তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের কাদুয়া এলাকায়।
এখনো পর্যন্ত অসুস্থ সংখ্যা প্রায় ১৫০ জন। তাদের মধ্যে প্রায় ৭০ জন রামনগর বড়রাঙ্ককুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। বাকীরা চিকিৎসকের তত্ত্বাবধানে নিজেরাই বাড়িতে চিকিৎসা চলছে।অসুস্থদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যা বেশি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রামনগরে কাদুয়ার এলাকায় গ্রামের একটি মন্দিরে পুজো চলছিল। এখানে পূজো উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামের প্রায় ১৫০ জন পুরুষ মহিলা ও শিশুরা। অসুস্থদের বমি, পায়খানা জ্বর ও একাধিক উপসর্গ দেখা দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মেডিকেল টিম।পাশাপাশি হাজির হয় গ্রামের জন প্রতিনিধিরা।
প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের অনুমান, খাবারে কোনোভাবে বিষক্রিয়া হওয়ার ফলেই এই বিপত্তি। যে প্রসাদ বিতরণ করা হয়েছিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Post a Comment